ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু 

    ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে চামেলী রানী (৫৫) নামে এক পরিবার কল্যাণ সহকারী  মারা গেছে। রোববার বিকালে উপজেলার উত্তর কলারণ গ্রামে এ ঘটনা ঘটেছে।

    মৃত্যু পরিবার কল্যাণ সহকারী চামেলী আকতার উপজেলার উত্তরকলারণ গ্রামের সাবেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন করের স্ত্রী।

    স্থানীয়রা জানান, চামেলী আকতার ঘরে একা দরজা বন্ধ করে কাজ করছিলেন, তার ফ্রিজের লাইনের  বৈদ্যুতিক তারে সমস্যা ছিল।  ফ্রিজ খুলতে গেলে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।  তখন তার  দুই হাত পুড়ে যায়। বিকেলে তার ছেলেরা ঢাকা থেকে ফোন দিলে তাকে না পেয়ে পাশ্ববর্তী লোকজন কে বলে তার মায়ের খবর নিতে। তখন স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে  বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয় নিশ্চিত হয়।

    স্থানীয় উত্তর কলারণ ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে চামেলী রাণী মারা গেছেন।  তার ফ্রিজটি বিদ্যুতায়িত ছিল তার দুই হাত পুড়ে যায়।

    উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন জানান, পরিবার কল্যাণ সহকারী চামেলী রাণী ঘরে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে বলে শুনেছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ