ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে গণহত্যা দিবস পালিত

    ঝালকাঠিতে গণহত্যা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। 

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লতিফা জান্নাতির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল।

    সভায় ১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চ রাতে যারা শহীদ হয়েছিলেন সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় বক্তারা গণহত্যার ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার উপর গুরুত্বারোপ করেন। পরে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    গণহত্যা দিবস উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে গণহত্যার উপর দুর্লভ প্রামাণ্যচিত্র প্রদর্শণীর আয়োজন করে ঝালকাঠি জেলা তথ্য অফিস। এছাড়া সারা দেশের ন্যায় একযোগে ঝালকাঠিতে রাত ১০.৩০ মিনিট থেকে ১০.৩১ পর্যন্ত ১ মিনিটের জন্য প্রতীকী ব্লাক-আউট করা হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ