ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মঠবাড়িয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

    মঠবাড়িয়ায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যদায় পালন করেছে  ২৫ মার্চ গণহত্যা দিবস । একই সাথে উপজেলা আ'লীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করেছেন। 

    গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন শহীদ মাখন লাল দাশ মিলানায়তনে সকাল ১১ টায় আলোচনা সভার আয়োজন করেন। অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কবিতা আবৃতি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজ সেবীকা অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু, বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, মঠবাড়িয়া ওসি (অপারেশন) আবদুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ