ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • মঠবাড়িয়ায় অপহৃত কিশোরীকে উদ্ধার, গ্রেপ্তার ১

    মঠবাড়িয়ায় অপহৃত কিশোরীকে উদ্ধার, গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থেকে অপহরণ হওয়া কিশোরীকে চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে উদ্ধার ও অপহরণকারী রাকিব হাওলাদার গ্রেপ্তার হয়েছে। 

    র‌্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে র‌্যাব-৭ এর সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কিশোরী উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের ইয়াহিয়া হাওলাদারের ছেলে।

    র‌্যাব-৮ কর্মকর্তারা জানান,  রাকিব হাওলাদার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে থেকে ওই কিশোরীকে ২০২২ সালের শেষের দিকে কৌশলে অপহরণ করে । 

    এঘটনায় ওই কিশোরীর পরিবার থেকে গত  বছরের ২৮ ডিসেম্বর মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা করা হয়। মামলাটি র‌্যাব-৮ ছায়া তদন্ত হিসেবে কার্যক্রম চালায়। অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করে র‌্যাব-৭ এর সহযোগিতায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

    র‌্যাব আরও জানান, পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য  শুক্রবার দুপুরে উদ্ধারকৃত অপহৃতা কিশোরী ও অপহরণকারী রাকিব হাওলাদার মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ