ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মেয়ের সহপাঠীর অভিভাবকদের হেনস্তা: বগুড়ার বিচারক প্রত্যাহার

    মেয়ের সহপাঠীর অভিভাবকদের হেনস্তা: বগুড়ার বিচারক প্রত্যাহার
    সুপ্রিম কোর্ট/ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রেণিকক্ষ পরিষ্কার করা সংক্রান্ত ঘটনার জেরে নিজের মেয়ের সহপাঠীদের অভিভাবকদের হেনস্তা করার অভিযোগ ওঠে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে। ওই অতিরিক্ত জেলা ও দায়রা জজকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, প্রধান বিচারপতির নির্দেশে রুবাইয়া ইয়াসমিনকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

    রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে তার মেয়ের সহপাঠীদের অভিভাবকদের হেনস্তা, অবৈধভাবে ক্ষমতা ব্যবহার, সাইবার আইনে শিক্ষার্থীদের মামলার হুমকি ও অভিভাবকদের পা ধরতে বাধ্য করার অভিযোগ উঠেছে।


    জানা যায়, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের পালাক্রমে শ্রেণিকক্ষ পরিষ্কার করার নিয়ম রয়েছে। তবে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াসমিনের মেয়ে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে অস্বীকৃতি জানায়। 

    এমনকি ফেসবুকে অন্য শিক্ষার্থীদের ‘বস্তির মেয়ে’ উল্লেখ করে পোস্ট দেয় সে। এতে অন্য শিক্ষার্থীরাও পাল্টা পোস্ট দেয়। এরপর রুবাইয়া ইয়াসমিন স্কুলে যান এবং অভিভাবকদের জোরপূর্বক পা ধরে মাফ চাইতে বাধ্য করেন। অন্যথায় সাইবার নিরাপত্তা আইনে শিক্ষার্থীদের নামে মামলা দেওয়ার হুমকি দেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ