ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, দুইজনকে কারাদণ্ড

    সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, দুইজনকে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝলকাঠির সুগন্ধা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় দুইজনকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    বুধবার সন্ধ্যায় নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অং ছিং মারমা এ দণ্ড প্রদান করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম উপস্থিত ছিলেন। 

    নির্বাহী ম্যাজিস্ট্রেট অং ছিং মারমা জানান, সুগন্ধা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ভাঙন দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী তীরের বাসিন্দারা। নদীতে ইতোমধ্যে বসতঘরসহ বিভিন্ন স্থাপনা বিলিন হয়ে গেছে। নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ ও বালু উত্তোলন বন্ধের দাবিতে বুধবার সকালে মানববন্ধন ও সড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্তরা। 

    পরে বিকেলে নদীর তীরে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন দেখতে পায়। এ সময় বরিশাল সিএন্ডবি পুল এলাকার আব্দুল হালিম বেপারী ও চরমোনাই চরহোগলা এলাকার মাসুম খানকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। টাকা পরিশোধ না করলে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। রাতেই পুলিশ তাদের কারাগারে প্রেরণ করে। 

    এ বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অং ছিং মারমা  বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুইজনকে জেল জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ