ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটিতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

    নলছিটিতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল খান শুভ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

    বুধবার রাতে পৌরসভার শীতলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধানক্ষেতে বিদ্যুতের সংযোগ দেওয়ার অপরাধে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ জানায়, শীতলপাড়া এলাকার সুমন হাওলাদার, মামুন হাওলাদার ও ছালাম হাওলাদারের কাউকে না জানিয়ে তাদের বোরো ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতে। বুধবার রাতে প্রতিবেশী স্কুলছাত্র জাহিদুল খান শুভ ও মো. কাওছার ঝুপি দিয়ে ওই ক্ষেতে মাছ ধরতে যায়। এসময় জাহিদুল খান শুভ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। এ ঘটনা দেখে কাওছার গিয়ে শুভর পরিবারকে খবর দেয়। তাঁরা ধানক্ষেতে এসে দেখে শুভর মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জাহিদুল খান শুভ নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে শীতলপাড়া গ্রামের রিপন খানের ছেলে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, ধানক্ষেতে কাউকে না জানিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়ার অপরাধে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে নিহত জাহিদুল খান শুভর মামা মামুন শরীফ। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ