ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ভাণ্ডারিয়ায় ১৬৬টি পরিবার পেল আশ্রয়ের ঠিকানা

    ভাণ্ডারিয়ায় ১৬৬টি পরিবার পেল আশ্রয়ের ঠিকানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এ শ্লোগানে গতকাল বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সুবিধাভোগীদের ঘর হস্তান্তরের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করা হয়। 

    এর পরই এ উপজেলায় ৪র্থ পর্যায়ের ১৬৬টি পরিবারকে ২লাখ ৮৪হাজার ৫০০শত টাকা ব্যায়ে ২কক্ষ বিশিষ্ট টিনশেট সেমি পাকা ঘরের চাবি এবং কবুলিয়ত (দলিল) হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা এবং সুবিধাগোভীরা। এর পূর্বে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাণ্ডারিয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে এক আনন্দ র‌্যালি বের করা হয়।

    প্রসঙ্গত; ১ম,২য়, ৩য় এবং চতুর্থ পর্যায়ে মোট ৮০১টি পরিবার ২শতাংশ খাস জমি বন্দোবস্তসহ ২কক্ষ বিশিষ্ট টিনশেট সেমি পাকা ঘর পাওয়ার মধ্য দিয়ে এ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো বলে ইউএনও অফিসসূত্রে জানাগেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ