ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে: আমু

    নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে: আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রীড়া ক্ষেত্রে আমাদের দেশের মেয়েরা বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জল করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। 

    তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গ্রাম পর্যায়ে ছেলে মেয়েদের ক্রীড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছেন। আমাদের দেশের ছেলেমেয়েরা ক্রীড়ার প্রতি ধাবিত হয় তার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন।

    বুধবার ঝালকাঠির সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

    আমির হোসেন আমু বলেন, নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে পাশাপাশি লেখাপড়ায় মনোনিবেশ হয়। খেলাধুলায় থাকলে বিপদগামিতা থেকে আমাদের দেশের তরুণ সমাজ রক্ষা পাবে। তাই সেদিকে লক্ষ্য রেখে আমাদের দেশের ক্রীড়া আরো বেশি আকারে বিস্তার লাভ করা উচিত। সবাইকে ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করা উচিত।

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস,এম ওবায়েদুল্লাহ আমির প্রমুখ। 

    এ সময় স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমির হোসেন আমু এমপি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ