ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মঠবাড়িয়ায় আশ্রয়ণের ঘর পেলেন ২৭০টি পরিবার

    মঠবাড়িয়ায় আশ্রয়ণের ঘর পেলেন ২৭০টি পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ও দূয়োর্গ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গৃহহীন ও ভূমিহীনদের অনুকূলে নির্মিত ২৭০ টি ঘরের জমির দলীলসহ হস্তান্তর করা হয়েছে। 


    বুধবার (২২মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। এনিয়ে মঠবাড়িয়ায় মোট ৮৩০ ভূমিহীন পরবিারের মাঝে সমাজভিত্তিক আশ্রয়ণ প্রদান করা হয়েছে। এর সাথে-সাথে মঠবাড়িয়াকে ‘ক’ শ্রেণীভূক্ত ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।

    ঘর হস্তান্তর উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান, মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মো. সফিকুল আলম সহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, গণমাধ্যম কর্মি  ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে পৌর শহরে একটি আনন্দ র‌্যালি বের  করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ