ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে হাসি ফুটেছে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে

    প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে হাসি ফুটেছে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ সেমিপাকা ঘর পেয়ে হাসি ফুটেছে অসহায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে। ঝালকাঠিতে ৪২৩টি পরিবার পেয়েছে এই ঘর। এ উপলক্ষে আজ বুধবার ঝালকাঠির নলছিটি ও রাজাপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। 

    সরকারের আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় নির্মিত ৮২টি, রাজাপুরে ১৪১টি এবং নলছিটি উপজেলায় ২০০টি ঘর বিতরণ করা হয়। 

    বুধবার (২২ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রধানমন্ত্রী জেলার দুটি উপজেলা নলছিটি ও রাজাপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের চাবি জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুম উপকারভাগীদের হাতে তুলে দেন। এর পরপরই ভূমিহীন ও গৃহহীনরা নিজের আবাসস্থলে উঠতে শুরু করেছেন। উপহারের জমিসহ ঘর পেয়ে আনন্দিত তাঁরা। হাসি ফুটে উঠছে অসহায় এসব মানুষের মুখে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ