ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন 

    সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি নলছিটিতে সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে উজেলার মগড় ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঝালকাঠি বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে রাখেন নদী ভাঙনের শিকার পরিবারগুলো। 

    ক্ষতিগ্রস্তরা জানান, দীর্ঘদিন ধরে রাতের আধারে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সুগন্ধা নদীর পাশের এলাকায় ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত নদী ভাঙনে ঘরবাড়ি সহ কৃষি জমি নদীগর্ভে বিলিন হয়ে  গেছে। এলাকার অসংখ্য বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা নদী ভাঙনের হুমকিতে রয়েছে। এ অবস্থায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করা না হলে ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।

    মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সদস্য শন্তু মিত্র, স্থানীয় সাবেক ইউপি সদস্য জামাল খান, মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ আক্তার, মগড় ছালেহিয়া দাখিল মাদরাসার সুপার নুর আলম সিদ্দিকী, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন। 

    নদী ভাঙনের শিকার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ