ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পিরোজপুরে লামিয়া হত্যার বিচারের দাবীতে সহপাঠীদের মানববন্ধন

    পিরোজপুরে লামিয়া হত্যার বিচারের দাবীতে সহপাঠীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে আলোচিত কলেজছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে সহপাঠীসহ স্থানীয়রা। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    সরকারী বঙ্গমাতা কলেজের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা মহিলা কলেজ, নাজিরপুর ডিগ্রী কলেজ, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও নিহত লামিয়ার সহপাঠীরাসহ স্থানীয়রা এ মানববন্ধনে অংশ নেয়। 

    এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, নিহত লামিয়ার মা রাজিয়া বেগম ও সহপাঠীরা। 

    এ সময় বক্তারা বলেন, লামিয়া হত্যার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার করা হোক। অবিলম্বে মামলার প্রধান আসামী তরিকুলকে মৃত্যুদন্ড রায় ঘোষণা করে তা কার্যকর করার দাবী জানায় সহপাঠিরা। 

    উল্লেখ্য, নাজিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের নজরুল ইসলাম খান এর মেয়ে লামিয়া আক্তার (১৮) উপজেলার সরকারী বঙ্গমাতা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। সে গত ৬ নভেম্বর নিখোজ হয়। এ ঘটনায় লামিয়ার পরিবার গত ২৫ নভেম্বর নাজিরপুর থানায় একটি সাধারন ডায়রী করে। এরপর ১২ মার্চ রাতে লামিয়ার ঘরের সামনে একটি চিরকুট পাওয়া যায়। 

    সেই চিরকুটের সূত্র ধরে পুলিশ ১৩ মার্চ সোমবার দুপুরে লামিয়ার পাশের গ্রামের সাতকাছিমার মোজাহার মোল্লার বাড়ির বালুর মাঠ খুড়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী প্রধান আসামী তরিকুলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ