ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাঁঠালিয়ায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    কাঁঠালিয়ায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

    গতকাল শনিবার রাতে উপজেলার চেচরীরামপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমানের (৩৮) ও সুমন হাওলাদার (২৯)।

    ঝালকাঠি গোয়েন্দো পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুলের নির্দেশে গত শনিবার রাতে গোয়েন্দা পুলিশ কাঁঠালিয়ার চেচরিরামপুরে অভিযান করে। 

    এ সময় স্থানীয় সোহরাব হোসেন হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমানের (৩৮)  সেমিপাকা টিনসেট ঘরে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে কসটেপ পেচানো প্যাকেটের মধ্য থেকে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর এ ঘটনার সঙ্গে জড়িতদের নাম জানায় ডিবি পুলিশকে। 

    ডিবি পুলিশ রাতেই সদর উপজেলার বীরকাঠি গ্রামের  হোসেন হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। সেখানে তাঁর ছেলে মাদক ব্যবসায়ী সুমন হাওলাদারকে (২৯) আটক করে। জব্দ করা ৮ কেজি গাঁজার বাজারমূল্য অনুমানিক তিন লাখ বিশ হাজার টাকা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। 

    আটককৃতদের কাঁঠালিয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ডিবি পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ