ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    ভোলায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে শিক্ষার্থীদের  সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা।  

    রোববার সকালে ভোলা সরকারি কলেজ ও বাংলাবাজার ফাতেমা খানম কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

    এ সময় ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচলা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করছে তারা। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির জানান, শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের শান্ত রাখতে পুলিশ চেস্টা চালাচ্ছে। খুব দ্রুত পরিস্তিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

     ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বিচারের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করছে, তাদের দাবি যুক্তি সঙ্গত। কিন্তু সড়ক অবরোধ করা ঠিক না।

    শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। এরপর থেকে ভোলা চরফ্যাশন সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

    দৌলতখান থানার ওসি জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত শুক্রবার বাস ও অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ২ শিক্ষার্থীসহ চার জন নিহত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ