ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হওয়ায় আনন্দ শোভযাত্রা

    নলছিটি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হওয়ায় আনন্দ শোভযাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান স্বাধীনতার মাসে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে ঝালকাঠির নলছিটি উপজেলা। নলছিটি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হওয়ায় রবিবার সকাল ১১ টায় আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এতে নেতৃত্ব  দেন।

    উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চায়না মাঠে গিয়ে শেষ হয়। 

    এতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতী, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী উপস্থিত ছিলেন। 

    আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ উপজেলাকে ভ‚মিহীন মুক্ত ঘোষণা করবেন।

    প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় নলছিটি উপজেলায় প্রথম ধাপে ৪০টি, দ্বিতীয় ধাপে ৯৫টি, তৃতীয় ধাপে ৩০২টি ও ৪র্থ ধাপে ১৪৮টিসহ মোট ৫৮৫টি পরিবারকে গৃহ ও দুই শতাংশ জমিসহ দলিল দেওয়া হয়েছে। এখানে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত প্রতিটি দুই কক্ষের ঘর নির্মাণ করা হয়েছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ