ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পিরোজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    পিরোজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের কদমতলা এলাকায় বিপরীত দিক হতে আসা বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারী মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহত নারীর ৩ বছরের সন্তান ও স্বামী গুরুতর আহত হয়েছেন। 

    আজ রবিবার সকাল ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কে এ ঘটনা। 

    নিহত নাজমিন বেগম (৩০) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বুনিচাকাঠী গ্রামের আলমগীর মোল্লা স্ত্রী এবং পিরোজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকার ইলিয়াস দরানীর মেয়ে। 

    পিরাজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. একরাম হোসেন জানান, পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার চাচীর মৃত্যুতে দাফনের পরে স্বামীর সাথে মোটরসাইকেলযোগে এক সন্তানকে নিয়ে নাজিরপুরের বুইচাকাঠী গ্রামের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন নিহত নাজিমন 

    বেগম। সকাল ১০টার দিকে কদমতলা এলাকার রাস্তায় বিপরীত দিক দিয়ে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গাড়ি থেকে ছিটকে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় নাজমিন। 

    এ সময় মোটরসাইকলে থাকা নাজমিনের ৩ বছরের সন্তান সুমাইয়া ও স্বামী আলমগীর মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। 

    পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. রমজান জানান, গৃহবধূ নাজমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। এছাড়া আহত শিশু সুমাইয়া ও তার পিতা আলমগীরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

    পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ