ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • পিরোজপুরে ৫ দোকান ও ল চেম্বার আগুনে পুড়ে ছাই

    পিরোজপুরে ৫ দোকান ও ল চেম্বার আগুনে পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের বৌদ্যপাড়া নাজিরপুর সড়কের পাশে পাঁচটি দোকান ও একটি ল চেম্বার পুরে ছাই হয়ে গেছে। শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। 

    এ সময় দুটি ফার্মেসির দোকান, একটি ডিপার্টমেন্টাল স্টোর, মোটরসাইকেলের গ্যারেজ, আসবাবপত্রের দোকান, একটি আইনজীবীর চেম্বার সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন। 

    স্থানীয় পৌর কমিশনার শহিদ সিকদার বলেন, ধারণা করা হচ্ছে, ডিপার্টমেন্টাল স্টোর থেকেই আগুনের সূত্রপাত। এতে ছয়টি দোকান পুড়ে যায়। 

    ক্ষতিগ্রস্ত দোকানি নুরুল হক জানান, তার প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। 

    ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুর রশিদ বলেন, ডিপার্টমেন্টাল স্টোরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত  হতে পারে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে বলা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ