ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মৎস্যজীবীদের নিয়ে লালমোহনে যুব উৎসব অনুষ্ঠিত 

    মৎস্যজীবীদের নিয়ে লালমোহনে যুব উৎসব অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে কর্মহীন মৎস্যজীবীদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 

    লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ গিয়াসউদ্দিন আহমেদ,  এসসিএমএফপি এর বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী মো. সামিউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ আরো অনেকে। 

    মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩, কমিউনিটি এম্পায়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশন এর আওতায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে যুব জেলরা আনন্দদায়ক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ