ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে ওয়ার্ড আ.লীগের কার্যালয়সহ তিনটি দোকান পুড়ে ছাই 

    ঝালকাঠিতে ওয়ার্ড আ.লীগের কার্যালয়সহ তিনটি দোকান পুড়ে ছাই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়সহ তিনটি দোকান পুড়ে গেছে। সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বীরকাঠি বাজারে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

    স্থানীয়রা জানায়, বীরকাঠি বাজারের মো. রুবেল তালুকদারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে পাশের আফসার সিকদার ও লাভলু তালুকদারের চায়ের  দোকান এবং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

    স্থানীয় ইউপি সদস্য মো. হাবিবুর রহমান জানান, একটি মুদি দোকান ও দুইটি চায়ের দোকানসহ আওয়ামী লীগ কার্যালয়ের প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

    ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,‘ আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে আশেপাশের দোকানগুলো রক্ষা পায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ