ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • প্লাস্টিক বর্জের ভয়াবহতা তুলে ধরতে

    বিশ্ব ভ্রমণে নামা ভারতীয় যুবক ঘুরে গেলেন ঝালকাঠি

    বিশ্ব ভ্রমণে নামা ভারতীয় যুবক ঘুরে গেলেন ঝালকাঠি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্লাস্টিক বর্জের ভয়াবহতা তুলে ধরতে বিশ্বভ্রমণে নামা ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা রোহান আগারওয়াল ঘুরে গেলেন ঝালকাঠি। এর আগে তিনি ভারতের ২৭টি রাজ্য পায়ে হেটে ভ্রমণ শেষে ১৬ হাজার কিলোমিটার পথ পাড়িদিয়ে বাংলাদেশের ৪৯টি জেলা হেঁটে ভ্রমণ করেছেন।

    ভারতের ২১ বছর বয়সী এই যুবক ১৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় পৌছান ঝালকাঠিতে। ১৫ মার্চ সন্ধ্যা পর্যন্ত তিনি ঝালকাঠির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। কথা বলেছেন বিভিন্ন মহলে। প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে তিনি এই ভ্রমণ করছেন। 

    গত দুই দিনে তিনি কথা বলেছেন বণিক সমিতির সভাপতি, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে।

    সকলের সাথে স্বাক্ষাতে রোহান আগারওয়াল বলেন, আমারএই যাত্রা শুরু করার মূল উদ্দেশ্য হল প্লাস্টিক এবং এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরি করা এবং বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা  দেওয়া। আমার লক্ষ্য পরবর্তী প্রজন্ম যেন দূষণমুক্ত একটি পৃথিবী পায়, বিশুদ্ধ পরিবেশ পায়। আমি এই যাত্রায় মোট ৯৪০ দিন কাজ করবো।  বাংলাদেশে আমার ১৪০ তম দিন চলছে। পরিবেশ সম্পর্কে আমার বার্তা দেওয়ার জন্য আমি অনেক স্কুল এবং প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। পাশাপাশি নদীতে যে পরিমান প্লাস্টিক বর্জ ফেলা হচ্ছে তার ভয়াবহতা তুলে ধরেছি শিক্ষার্থীদের মাঝে।

    রোহান আগারওয়ালের সাথে সাক্ষাতের পর ঝালকাঠির সেচ্ছাসেবী সংগঠন দুরন্ত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি তাসিন মৃধা অনিক বলেন, পরিবেশ বিষয়ে রোহান মানুষকে সচেতন করতে কাজ করছেন। তাঁর উদ্দেশ্য খুবই ভালো। ঝালকাঠিতে সফরে আমি তাঁর সব ধরনের সহযোগীতা করেছি।

    ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন কবির সাগর বলেন, রোহানের উদ্দেশ্য অসাধারণ। আমাদের দেশে প্লাস্টিকের ব্যবহার বেড়েই চলেছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। দূষণের বিরুদ্ধে কাজ করায় আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। আমার পরিচালিত পৌর সিটি পার্কে আগত দর্শনার্থীরা যাতে প্লাষ্টিক বর্জ্য পুকুরে না ফেলে সে বিষয়ে আমাকে পরামর্শ দিয়েছে রোহান।'

    ঝালকাঠি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা বলেন, ভারতের ওই যুবক পৌরসভায় এসে আমার সঙ্গে সাক্ষাত করেছে, ঝালকাঠি পৌরসভার আবর্জনা কেনো নদীর তীরে ফেলা হয় সে বিষয়ে জানতে চেয়েছে। আমি তাকে আমাদের ডাম্পিং স্টেশনের জন্য কুনিহাড়িতে জমি ক্রয়ের বিষয়টি অবগত করেছি।

    পৌরসভার প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার বলেন, রোহানের মতে, এই পৃথিবী শুধু মানুষের বসবাসের জন্যই নয়। পৃথিবীতে প্রাণী এবং উদ্ভিদও রয়েছে। তাই পরিবেশের বিষয়ে অবশ্যই সচেতন হওয়া উচিত। প্লাস্টিক আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। এবিষয়ে আমাদের সচেতন হওয়া উচিৎ।

    উল্লেখ্য, ২০২০ সালের ২৪ আগস্ট ভারতের উত্তরপ্রদেশে বারাণসীর গঙ্গার তীর থেকে হাঁটা শুরু করেছিলেন রোহান। প্লাস্টিকের ব্যবহার বেশি এমন ১৫ দেশে ভ্রমণ করার পরিকল্পনা তাঁর। সব শেষে তিনি যাবেন সাইবেরিয়ায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ