ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রতিদিনের ১৪তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে ঝালকাঠিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার দুপুরে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমতি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার প্রবীন সাংবাদিক দুলাল সাহা ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম রেজাউল করিমের সভাপতিত্বে ও সাংবাদিক অলোক সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা ওসি নাসির উদ্দিন সরকার, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক কেএম সবুজ, এখন টিভির রিপোর্টার আল আমিন তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, ঝালকাঠি প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রতন আচার্য্য ও সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ