ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কা‍ঁঠালিয়ায় ২০৭টি গা‍ঁজা গাছ উদ্বার, চাষী গ্রেফতার 

    কা‍ঁঠালিয়ায় ২০৭টি গা‍ঁজা গাছ উদ্বার, চাষী গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কা‍ঁঠালিয়ায় ২০৭ টি গাঁজা গাছসহ রমেন বেপারি (৬০) নামে ‍এক  গাঁজাচাষীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১মার্চ) রাতে ‍উপজেল‍ার উত্তর মরিচবুনিয়া গ্রাামের (৭নং ওয়ার্ড) বেপারি বাড়িতে অভিযান চালিয়ে  এ গাঁজা গাছ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রমেন বেপারী ওই গ্রামের মৃত গনেশ বেপারীর ছেলে। 

    রবিবার (১২ মার্চ ) সকালে কা‍ঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী ‍এ তথ্য নিশ্চিত করেছেন। 

    থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. মুরাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেল‍ার উত্তর মরিচবুনিয়া গ্রাামের (৭নং ওয়ার্ড) বেপারি বাড়িতে অভিযান চালিয়ে ২০৭ টি গাঁজা ‍উদ্ব‍ার করে। ‍এসময় গাঁজা চাষ করার অভিযোগে রমেন বেপারিকে গ্রেফতার করা হয়। 

    কা‍ঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, গাঁজাচাষী রমেন বেপারিসহ  তাঁর তিন ভাইকে আসামি করে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রমেন বেপারিকে রবিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে এবং পালাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ