ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন

    ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি। শনিবার সকাল ১১টায় শহরের আমতলা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। 

    জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভেকেট মো. শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা। 

    মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগামী নির্বাচনের আগেই খালেদা জিয়াসহ সকল রাজবন্ধীদের মুক্তি দিতে হবে। বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশন ভেঙে নতুন করে করতে হবে। ইভিএমে ভোট করা যাবে না এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এই শর্ত ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, নির্বাচন করতেও দেওয়া হবে না। মানববন্ধনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ