ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    ঝালকাঠিতে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফিরোজাল ওরফে জুয়েলকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব।  গতকাল বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল বুধবার জেলার নলছিটি উপজেলার বৈশাখিয়া নামক স্থান থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।


    জুয়েল ২০০৭ সালের মার্চে ফরিদপুরে একটি বাস ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে মামলা হয়। মামলায় জুয়েলকে ১০ বছর কারাদণ্ড ও ৩৫ হাজার টাকা জরিমানা, অন্যথায় আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। সেই থেকে তিনি পলাতক ছিলেন।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ