ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ২৪ হাজার বছর পর জেগে উঠল বরফে জমে থাকা জীব!

    ২৪ হাজার বছর পর জেগে উঠল বরফে জমে থাকা জীব!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২৪ হাজার বছর পর জেগে উঠল রোটিফার‌। সাইবেরিয়ায় বরফের নিচে চাপা পড়ে যাওয়া ওই অনুবীক্ষণিক জীব হঠাৎই জীবন্ত হয়ে উঠল। চিরতরে বরফ হয়ে যাওয়া স্তর বা পার্মাফ্রস্ট নিয়ে গবেষণা করতে গিয়ে এই জীবের খোঁজ পাওয়া গেছে। 

    রাশিয়ার ইনস্টিটিউট অফ ফিজিওকেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রবলেমস ইন সয়েল সায়েন্সের বিজ্ঞানী স্টাস মালাভিন এই প্রাণীর খোঁজ পেয়েছেন। সম্প্রতি রোটিফার নিয়ে তার গবেষণাপত্র প্রকাশ পেয়েছে সেল প্রেস নামক একটি জার্নালে। 

    জানা গেছে, রোটিফার একটি বহুকোষী জীব। সাইবেরিয়ায় বরফের প্রায় সাড়ে তিন মিটার নিচ থেকে এর সন্ধান মিলেছে। এরা মাইনাস ২০ ডিগ্রি সেন্ট্রিগেডেও বেঁচে থাকতে পারে। রেডিও কার্বন ডেটিং পদ্ধতির সাহায্যে জানা গেছে সন্ধান পাওয়া রোটিফার‌টি প্রায় ২৩ হাজার ৯৬০ থেকে ২৪ হাজার ৪৮৫ বছরের পুরানো। কিন্তু কী ভাবে এই জীব ২৪০০০ বছর ধরে শীতঘুমে ছিল, এতটা দীর্ঘস্থায়ী শীতঘুম কীভাবে হয় সেই রহস্য ভেদ করার জন্য রোটিফার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ