ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কন্যাশিশুকে রাস্তায় আছড়ে হত্যা করলেন বাবা!

    কন্যাশিশুকে রাস্তায় আছড়ে হত্যা করলেন বাবা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের কমলনগরে রোবেনা আক্তার নামে এক বছরের কন্যাশিশুকে পাকা রাস্তায় আছাড় দিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ ওই শিশুর বাবা রহিম মিঝিকে আটক করেছে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর কালকিনি এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তবে, শিশুটির বাবা রহিম মিঝি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্বজনরা। তিনি কমলনগর উপজেলার চরকালকিনি গ্রামের মিজিবাড়ির মাছ ব্যবসায়ী। রোবেনা তার দ্বিতীয় সন্তান।
    পুলিশ ও স্বজনরা জানায়, সন্ধ্যায় শিশু রোবেনাকে নিয়ে বাড়ি থেকে স্থানীয় মতিরহাট বাজার উদ্দেশ্য বের হয় তার বাবা রহিম। পথে নিজের কন্যাসন্তানকে মাথায় তুলে মাটিতে আছাড় দেন তিনি। ঘটনাটি স্থানীয় লোকজন দেখে তাড়া করলে রহিম মিঝি একটি বটগাছে উঠে পড়েন। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

    লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. আরমান হোসেন বলেন, শিশুটির মাথায় আঘাত ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে।

    লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, বাজারে নিয়ে যাওয়ার কথা বলে পথে শিশুটিকে আছড়ে হত্যা করে তার বাবা। এ ঘটনায় অভিযুক্ত রহিমকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হবে। অভিযুক্ত মানসিক রোগী কি না সে বিষয়ে তদন্ত চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ