ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • করোনা: ভারতে একদিনে প্রাণহানি ৩৪০৩

    করোনা: ভারতে একদিনে প্রাণহানি ৩৪০৩
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা রোগী পাওয়া গেছে ৯১ হাজার ৭০২ জন। এই বৃদ্ধির জেরে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়ে গেল। আর একদিনে প্রাণ হারিয়েছেন তিন হাজার ৪০৩ জন। শুক্রবার (১১ জুন) এসব জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

    প্রতিবেদনে দেখা গেছে, কর্নাটক, কেরল, তামিলনাড়ু-এই তিনটি রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যায় উল্লেখযোগ্য হেরফের হয়নি। কিন্তু মহারাষ্ট্রে তা একলাফে অনেকটা বেড়েছে। কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৫ জনের।

    জানা গেছে, ভারতে করোনা সংক্রমণের হার এখনো পাঁচ শতাংশের নীচেই রয়েছে। আবার দৈনিক আক্রান্তের থেকে দৈনিক সুস্থ হওয়ার ধারাও অব্যাহত রয়েছে। যার জেরে সক্রিয় রোগী কমছে। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ১১ লক্ষ ২১ হাজার ৬৭১ জন। পাশাপাশি সেখানে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে সাড়ে ২৪ কোটির বেশি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ