ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • রাজাপুরে জতীয় বীমা দিবস পালিত

    রাজাপুরে জতীয় বীমা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুরে "আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ" স্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস ২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে রাজাপুর উপজেলা প্রশাসন এক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

    বুধবার সকাল ১০ টায় রাজাপুরের সকল ইনস্যুরেন্স কোম্পানি গুলোর কর্মকর্তা ও গ্রাহকদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে ও মো. শহীদুল ইসলাম মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান। 

    এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর উপজেলা ইনস্যুরেন্স কোম্পানি গুলোর পক্ষ থেকে মো. মিজানুর রহমান, কামরুল কবির মিন্টু, মাকসুদা আক্তার, মো. আহসানুল কবির মামুন (ফরাজী), মো. জাকির হোসেন প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ