ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলার হোটেলে মিলল ভারতীয় যুবকের মরদেহ

    ভোলার হোটেলে মিলল ভারতীয় যুবকের মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা শহরের কে জাহান আবাসিক হোটেল থেকে মনোজ বাট (৩৫) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

     
    নিহত মনোজ বাট ভারতের রাজস্থানের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। তার পেশা আর্ট।  

    পুলিশ জানায়, কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তার সঙ্গে থাকা আরও ৬ ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে তারা ভোলায় অবস্থান করছিলেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির এসব তথ্য নিশ্চিত করে বলেন, কিভাবে এই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহের ময়নাতদন্ত করা হলে জানা যাবে। এছাড়াও বাকিদের কাছ থেকে তথ্য সংগ্রহে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তারা জেলার বিভিন্ন স্কুলে বাচ্চাদের আর্ট শেখাতো বলে জানা গেছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ