ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

    স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫ হাজার টাকা জড়িমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাণ্ড দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে বরিশাল দায়রা জজ আদালতের বিচারক কে, এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন, বরিশালের উজিরপুর উপজেলার কুড়ালিয়া এলাকার নিহত সুশান্ত বৈরাগীর স্ত্রী সেবিকা মন্ডল (২২) ও তার পরকীয়া প্রেমিক ঝালকাঠি জেলার জগদীশপুর এলাকার মিঠুন হালদার (২৮)।

    বিষয়টি নিশ্চিত করেছেন, দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো. কামরুল ইসলাম। তিনি জানান, আদালত ১৭ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহন শেষে আজ রোববার দুপুরে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় সেবিকা মন্ডল আদালতে উপস্থিত থাকলেও মিঠুন হালদার পলাতক রয়েছে। মিঠুন হারদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 

    আদালত সুত্রে জানাগেছে, ঘটনার ১ বছর ৬ মাস পূর্বে হিন্দু বিধানমতে বিয়ে হয় সুশান্ত বৈরাগী ও সেবিকা মন্ডলের।  বিয়ের পরই সেবিকা মন্ডরের সাথে মিঠুন হালদারের সাথে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

    ঘটনার দিন ২০১৭ সালের ৭ নভেম্বর বরিশালের উজিরপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের নারায়ন বৈরাগীর ছেলে সুশান্ত বৈরাগী তার স্ত্রী সেবিকা মন্ডলের কাছে রাতে ভাত খেতে চায়। এসময় সেবিকা মন্ডল টেবিলে রাখা ভাত খেতে বলে।

    সুশান্ত মন্ডল টেবিলে রাখা কীটনাশক জাতীয় বিষ মিশ্রিত ভাত ও শাপলা ভাজা খেতে শুরু করে।  অর্ধেক ভাত খাওয়ার পরে সুশান্ত বমি ও ছটফট করতে শুরু করে। 

    পরে ওই রাতে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনলে তার অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওযার পরামর্শ দেন। পরদিন ৮ নভেম্বর সকাল ৭ টা ৫০ মিনিটে তাকে শেবাচিম হাসপাতারে ভর্তি করানো হয়। এর পরদিন ২০১৭ সালের ৯ নভেম্বর রাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় সুশান্ত বৈরাগী মারাযান। 

    এঘনায় নিহতের ভাই সুনীল বৈরাগী ২০১৭ সনের ১০ নভেম্বর বরিশালের উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

    পরবর্তীতে ২০১৯ সনের ৩১ ডিসেম্বর সিআইডি বরিশাল জেলার পুলিশ পরিদর্শক মো. আলী আকবর মামলার চার্জশীট দেন। আদালত ১৭ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে রোববার দুপুরে এই রায় ঘোষনা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ