ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট: এমপি শাওন

     শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

    শুক্রবার সকালে ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় একাদশ শ্রেণির সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এমপি শাওন।

    এমপি বলেন, দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন তৈরিতে কাজ শুরু করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট।

    নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের গভর্নিং বর্ডির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাসহ আরো অনেকে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ