ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  •  ৬ কোটির বাড়ি গুঁড়িয়ে দিলেন মিস্ত্রি!

     ৬ কোটির বাড়ি গুঁড়িয়ে দিলেন মিস্ত্রি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাজ করিয়েও পুরো টাকা না দেওয়ায় শাস্তি পেলেন এক ব্যক্তি। ৪ লাখ ১৮ হাজার টাকার জন্য প্রায় ৬ কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিলেন! ওই ব্যক্তির নাম জে কুর্জি (৪০)। তিনি ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেটের বাসিন্দা।

    এই এলাকাতেই সম্প্রতি একটি বাড়ি কিনেছিলেন তিনি। তারপর সেটিকে বাসযোগ্য করার জন্য খরচ করেছেন ৫ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা।

    চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাড়িটির কাজ শুরু হয়। বাড়িটির দোতলার সঙ্গে আরও একটি পরিবর্ধিত কাঠামো তৈরি করেন তিনি। পাশাপাশি পুরো বাড়িতেই নতুন করে বিদ্যুৎ সংযোগ, নতুন ছাদ এবং সর্বোপরি গোটা বাড়িকেই পরিবেশ-বান্ধব করে তোলার পরিকল্পনা ছিল তার। কিন্তু মিস্ত্রির কাজে খুব একটা সন্তুষ্ট ছিলেন না তিনি। কারণ তিনি যেমনটা চেয়েছিলেন তা পুরোপুরি করে দেননি তিনি।
    এদিকে মিস্ত্রি তাকে বড় অংকের বিল ধরিয়ে দিয়েছিলেন। তার মধ্যে ওই ৫ কোটি ৬৮ লাখ ১০ হাজার তিনি মিটিয়েও দেন। কিন্তু তারপরও মিস্ত্রি আরও ৪ লাখ ১৮ হাজার টাকা পেতেন। বিবাদের সূত্রপাত এই টাকা নিয়েই।

    জে কুর্জির সঙ্গে এই টাকা নিয়ে মিস্তির বাকবিতণ্ডা হয় একাধিক বার। জে টাকা দিতে রাজি না হওয়ায় তার সঙ্গে কথা কাটাকাটি ছাড়া মিস্ত্রি আর কিছু করতেও পারছিলেন না। তবে সুযোগ খুঁজছিলেন প্রতিশোধের। 

    সম্প্রতি বাড়ি থেকে ৩০০ কিলোমিটার দূরে সপরিবার ছুটি কাটাতে গিয়েছিলেন জে। সেই খবর পেয়েই লোকজন নিয়ে তার ফাঁকা বাড়িতে হানা দেন ওই মিস্ত্রি। বাড়ির ছাদ, বর্ধিত অংশ-সহ অনেকটাই ভেঙে দেন তিনি। এ খবর জে-র কানে পৌঁছেছে। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগও করেছেন। তবে তাতে কোনও কাজ হয়নি বলে জে-র দাবি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ