ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

    ভোলায় ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর ভোলা জেলায় ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দিনব্যাপী ১৬৮৯ টি কেন্দ্রে শিশুদেরকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

    আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের জন্য অরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। 

    ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার তৈয়বুর রহমানের সভাপতিত্বে ডাক্তার ফাহিম সাকিব স্লাইড শো'র মাধ্যমে জানান, ভোলা জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৮১৫ জন শিশুকে নীল রঙের ১ লক্ষ পাওয়ারের একটি এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪৪ হাজার ২৮০ জন শিশুকে ১টি করে ২ লক্ষ পাওয়ারের লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
    এ সময় ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার তৈয়বুর রহমান জানান, শিশুদের অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। এ কার্যক্রম সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ