ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নারী শিক্ষা ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী বিশ্বের রোল মডেল: জ্যাকব

    নারী শিক্ষা ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী বিশ্বের রোল মডেল: জ্যাকব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, নারী শিক্ষা ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের রোল মডেল।

    বুধবার ভোলার চরফ্যাসন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জ্যাকব বলেন, স্বাধীনতার পর দেশের বিশাল জনসংখ্যাকে শক্তিতে পরিণত করার গুরুত্ব অনুধাবন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দক্ষ জনশক্তি তৈরির জন্য শিক্ষার বিকল্প নেই। এ বাস্তবতাকে গুরুত্ব দিয়ে শত প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণে করেন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জাতির পিতার দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করেন। প্রাথমিকের শিশুদের জন্য বিনামূল্যে বই, দুপুরের খাবার, শিক্ষাবৃত্তিসহ নানান সুবিধা নিশ্চিত করেছেন, যার ধারাবাহিকায় শিক্ষকদের জীবনমানের উন্নয়নের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তুরের প্রতিষ্ঠান জাতীয়করণসহ নারী শিক্ষার প্রসারে যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন, যা সারা বিশ্বে রোল মডেল হয়ে আছে।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা শিক্ষা অফিসার অহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র এম মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ