ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

    রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  

    মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    রাব্বী ওই গ্রামের আব্দুল রহিম হাওলাদারের ছেলে।  

    নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাতে দিনমজুর রাব্বী তাদের নতুন বাড়িতে রোপন করা গাছে বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা রাব্বীকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

    রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অচিন্ত্য কুমার পাল বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ