ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ৫৬ টাকায় ডিসি অফিসে চাকরি পেলেন ১৯ জন

    ৫৬ টাকায় ডিসি অফিসে চাকরি পেলেন ১৯ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে ২০ তম গ্রেডের ১৯ চাকরিজীবী। মাত্র ৫৬ টাকায় আবেদন করেই চাকরি পেয়েছেন তারা। মঙ্গলবার বিকেলে তাদেরকে পরিচিতি সভার মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর আগে গত ৬ ফ্রেব্রুয়ারি তাদের বাড়িতে বার্তাবাহকের দ্বারা ফুলের তোড়াসহ নিয়োগ আদেশ পৌঁছে দেয়া হয়। 

    পরিচিতি সভায় জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, গত সেপ্টেম্বর মাসে সাধারণ প্রশাসন বিভাগে ১৪ জন এবং সার্কিট হাউসে ৫ জন জনবল নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়। আবেদন করতে চাকরি প্রার্থীদের ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক সার্ভিজ চার্জ বাবদ ৬ টাকা খরচ হয়। এর আগে জাতীয় ও স্থানীয় দৈনিকে বিজ্ঞাপন দেয়া হয়। রাস্তার মোড়ে মোড়ে জনসচেতনামূলক ব্যানার টানানো হয়। এসব ব্যানারে লেখা হয় চাকরির জন্য কাওকে টাকা বা তদবির করবেন না। এ ব্যাপারে জনসচেতনামূলক মাইকিংও করা হয়। 

    গত ৩ ফেব্রুয়ারী লিখিত পরীক্ষায় ৫ হাজার ২৯ জন অংশ গ্রহণ করে। এই পরীক্ষায় উত্তির্ণ হয় ৯৯ জন। ৪ ফ্রেব্রুয়ারি তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় অফিস সহায়ক পদে ৮ জন, নিরাপত্তা প্রহরী ৩ জন, পরিচ্ছন্নতা কর্মী পদে ৪ জন, মালি পদে ২, বেয়ারার পদে ২ জনসহ মোট ১৯ জনকে নিয়োগ দেয়া হয়। এসব পদে চাকরি পেতে তাদের কোনো তদবির বা অবৈধ টাকা খরচ করতে হয়নি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ