ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা: এমপি শাওন

    স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা। শিক্ষার্থীদের স্মার্ট করতে শিক্ষকদেরকেই আগে স্মার্ট হতে হবে। কারণ আগামীর বিশ্ব হবে রোবটিক এবং অটোমেশিনের। স্মার্ট শিক্ষার ফলেই দেশ হয়ে উঠবে উন্নত।

    মঙ্গলবার সকালে ভোলার লালমোহন সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল পার্ক মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা, ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন এমপি শাওন।
     
    প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই পয়লা জানুয়ারি সারা দেশে বই বিতরণে ঐতিহাসিক সাফল্য সারা বিশ্বকে হতবাক করে দিয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। প্রাথমিক শিক্ষার মাধ্যমেই শিশুদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাই শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সহমর্মিতা খুবই জরুরি। শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন পূর্ণ হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা অনভিকা নজরুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রিপন, প্রাথমিক শিক্ষা অফিসার আনারুল ইসলাম মিলনসহ প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ