ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ‘আমার মা ব্যতিক্রমধর্মী একজন মা’ লিখে গলায় ফাঁস দিলো ছাত্রী

    ‘আমার মা ব্যতিক্রমধর্মী একজন মা’ লিখে গলায় ফাঁস দিলো ছাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলা থেকে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করা এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

    সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

    আত্মহত্যা করা ওই শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার (১৬)। সে এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমীনের মেয়ে এবং শশিভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আসছে এপ্রিল মাসে তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

    ওসি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার ঝুলন্ত লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যেখানে লেখা ছিল, ‘আমার মা পৃথিবীর ব্যতিক্রমধর্মী একজন মা, আই লাভ ইউ এইচ’।

    ওসি আরো জানান, আত্মহত্যা করা শিক্ষার্থীর পরিবারের কোনো অভিযোগ নেই। চিরকুটের বিষয়টি তার পরিবারের কাছে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

    পুলিশ ধারণা করছে, সানজিদার সঙ্গে হয়তো কোনো ছেলের প্রেমের সম্পর্ক ছিল, যা তার পরিবার জেনে যাওয়ায় তাকে শাসন করেছে। হয়তো সেই শাসনের অভিমানে সে আত্মহত্যা করেছে এবং চিরকুটে তার প্রেমিকের নামের প্রথম অক্ষর লিখে গেছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ