ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে ২ কেজি গাঁজাসহ নারী আটক

    ঝালকাঠিতে ২ কেজি গাঁজাসহ নারী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার শ্রীমন্তকাঠি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ মোসা. হোসনেয়ারা (৪৫) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়।

    আটক হোসনেয়ারা ওই উপজেলার রুনসী গ্রামের বাসিন্দা।  

    জেলা ডিবি পুলিশের পরিদর্শক মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসনেয়ারাকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।  

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হোসনেয়ারাকে রোববার (১২ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ