ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আমতলীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আমতলীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপি বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরগুনার আমতলীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকাল ১১ টায় আমতলী পৌরসভার কার্যালয় থেকে পৌরশহরের চৌরাস্তা হয়ে আল হেলাল মোরে আমতলী উপজেলা কৃষক লীগের  আয়োজনে ‍এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুস সোবহান খানের সভাপতিত্বে  সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা অ্যাড এম এ কাদের মিয়া, পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজিবুর রহমান,  মো. নুরুল ইসলাম মৃধা,  কুকুয়া ইউপি চেয়াম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার , এইচ এম মনিরুল ইসলাম মনি, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন সানুসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ ইউনিয়নের নেতৃবৃন্দরা।

    সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এ দেশের স্বাধীনতা। আর শেখ হাসিনা দিয়েছেন এ দেশের অর্থনৈতিক মুক্তি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ মাঠে থাকবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন