ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • হঠাৎ হেঁচকি উঠলে থামাবেন যেভাবে

    হঠাৎ হেঁচকি উঠলে থামাবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কখনও হেঁচকি হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। হেঁচকির কারণে কেবল আপনিই নন,আশপাশের মানুষজনও বিড়ম্বনায় পড়েন। সাধারণত ঝাল খাবার খেলে,দ্রুত খাবার গিলতে গেলে কিংবা কার্বনযুক্ত কোনও পানীয় খেলে হেঁচকি উঠতে শুরু করে। আবার কখনও এমনিতেও হেঁচকি হতে পারে।

    অনেক সময় গ্লাসের পর গ্লাস পানি খেলেও হেঁচকি কমে না। সেক্ষেত্রে ঘরোয়া কিছু পদ্ধতি চেষ্টা করতে পারেন। যেমন-

    ১. হেঁচকি উঠলে পানি খেয়েও যদি তা না থামে, তা হলে ১ চামচ লেবুর রসের সঙ্গে আদার কুচি মিশিয়ে খেয়ে দেখতে পারেন। অল্প সময়েই হেঁচকি কমনোর সবচেয়ে ভালো উপায় এই পদ্ধতি।

    ২. হেঁচকি উঠলে জিভের উপর লেবু রেখে লজেন্সের মতো চুষতে থাকুন। এতে দ্রুত হেঁচকি কমবে।

    ৩. হেঁচকি উঠলে এক চামচ মাখন বা চিনি রাখতে পারেন জিভের উপর। এতেও হেঁচকি কমবে।

    ৪. নাক চেপে ধরে পানি পান করতে পারেন।

    ৫. নাক–মুখ বন্ধ রেখে নিশ্বাস ফেলতে চেষ্টা করুন।

    ৬. গরম দুধ পান করতে পারেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ