ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ভবন ধস, নিহত ৯

    দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ভবন ধস, নিহত ৯
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ কোরিয়ায় একটি বাসের ওপর পাঁচতলা ভবন ধসে পড়ায় নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আট জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে গতকাল বুধবার (৯ জুন) এই দুর্ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

    জানা যায়, দুর্ঘটনার পর সেখানে উদ্ধার তৎপরতা শুরু করছে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী বাহিনী (ফায়ার সার্ভিস)। ফায়ার সার্ভিস কর্মকর্তা কিম সেওক সান জানিয়েছেন, বাসটি যখন যাত্রী নেওয়ার জন্য নির্ধারিত স্টপেজে দাঁড়িয়েছিল, ঠিক তখনই ঘটে এই দুর্ঘটনাটি। অই সময় বাসটিতে ১৭ জন যাত্রী ছিল।

    ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না সেই অনুসন্ধান ফায়ার সার্ভিস কর্মীরা করছে উল্লেখ করে এই কর্মকর্তা জানান, ওই ভবন ও তার সংলগ্ন এলাকা থেকে লোকজনদের ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

    একজন প্রত্যক্ষদর্শী ইয়াং ইক জে বলেন, ‘ভবনটি যখন ধসে পড়ল, আমার স্রেফ মনে হলো যে পায়ের তলায় মাটি কাঁপছে। প্রথম দিকে ধুলোর কারণে সড়কে কি হলো দেখতে পাইনি। ঘন কুয়াশার মতো ওই ধুলো কেটে যাওয়ার পর আমরা বাসের দিকে ছুটে গিয়ে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করি।’

    এর আগে ১৯৯৫ সালে একবার দক্ষিণ কোরিয়ায় ভবন ধস হয়েছিল। সেবারের দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৫০০'রও বেশি মানুষ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ