ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১১, আহত ১৮

    মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১১, আহত ১৮
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরো অন্তত ১৮ জন আহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে আটজনই শিশু।

    বুধবার রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় বহুতল একটি ভবন ধসে পড়ে। পাশে অবস্থিত বস্তির ওপর ভেঙে পড়ে ভবনটি। স্থানীয় কর্মকর্তাদের শঙ্কা, ধ্বংসস্তুপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

    সে দেশের সরকারি কর্মকর্তারা বলছেন, পাশের তিনতলা ভবন থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। সেই ভবনের অবস্থাও ভালো নয়। যে কোনো সময় ওই ভবনও ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।

    জানা গেছে, উদ্ধারকারী দলের সঙ্গে কাজ করছেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আহতদের কানদিভালির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    কানদিভালি হাসপাতালের একজন চিকিৎসক জানান, ভবন ধসের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছে। সেখান থেকে ১১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বুধবার রাত ১১টা ১০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ