ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বায়ুদূষণ রোধ

    ২ সপ্তাহের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানতে চান হাইকোর্ট

    ২ সপ্তাহের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানতে চান হাইকোর্ট
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধ ইটভাটা অপসারণসহ ঢাকাবাসীকে বায়ুদূষণ থেকে বাঁচাতে উচ্চ আদালত যে ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন তা বাস্তবায়ন করার জন্য আবারও সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন আদালত।

    রোববার (৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।


    জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।


    সংশ্লিষ্ট রিটের শুনানিতে হাইকোর্টকে জানানো হয়, সম্প্রতি বেশকিছু দিন ধরে বায়ুদূষণে বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। তারই পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করীম। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সাঈদ আহমেদ রাজা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ