ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভালো কাজ করলে মানুষ মনে রাখে: তোফায়েল আহমেদ

    ভালো কাজ করলে মানুষ মনে রাখে: তোফায়েল আহমেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর আসনের এমপি, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভালো কাজ করলে মানুষ মনে রাখে। আমাদের সকলকেই ভালো কাজে থাকতে হবে।  

    শুক্রবার সকাল ১১টায়  ভোলায় শহরের টাউন কমিটি মাধ্যমিক স্কুল (বাংলাস্কুল) মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফার জানাজার আগে বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় গোলাম মোস্তফার রাজনীতি ও দলের জন্য ত্যাগের বিষয় তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করেন দলের এই বর্ষিয়ান নেতা।

    বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার শেষ বিদায়ে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো। এছাড়া জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. অহিদুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাবু প্রমূখ। 
    উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা (৭০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ