ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • মেদ ঝরাতে সাইকেল চালান

    মেদ ঝরাতে সাইকেল চালান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শারীরের গঠন যেমনই হোক, সবাই নিজের মতো করে সুন্দর। এ কথা যেমন সত্য, তেমনি অতিরিক্ত ওজন শরীরে একাধিক সমস্যা ডেকে আনতে পারে, এ কথা মিথ্যা নয়।

    তাই অনেকেই এখন নানান কৌশলে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে চাইছেন।
    বিশেষজ্ঞরা বলছেন, শুধু জিমে ঘাম ঝরানোই নয়, সাইকেল চালানোর মতো নিত্যদিনের কাজেও ঝরতে পারে অতিরিক্ত মেদ। শুধু প্রয়োজন সঠিক কৌশলের।

    ১। জিমে শরীরচর্চা শুরুর আগে যেমন হাল্কা কিছু ব্যায়াম করে নিতে হয়, তেমনই সাইকেল চালানোর আগেও একটু হাত পা স্ট্রেচ করার দরকার। সাইকেল চালানো শুরু করার মিনিট পনেরো আগে হাল্কা একটু হাঁটাহাঁটি করে নিন। এতে পেশির জড়তা দূর হবে, ঝরঝরে লাগবে শরীর।

    ২। সাইকেল চালানোর সময় কোন ধরনের পোশাক পরবেন তাও গুরুত্বপূর্ণ। সাইকেল চালানোর সময় পরতে হবে খোলামেলা পোশাক কিংবা সুতির জমাকাপড়। এর ফলে দেহ থেকে বার হওয়া ঘাম সহজে শুকিয়ে যেতে পারে।

    ৩। সমতলেই চালানো শুরু করুন সাইকেল। যারা উঁচুনিচু জায়গায় সাইকেল চালাচ্ছেন, তারা প্রথমে কিছুক্ষণ সমতলে চালিয়ে ধীরে ধীরে চড়াইতে উঠতে পারেন, এতে শরীরের উপর আকস্মিক ধকল পড়ে না।

    ৪। সাইকেলে চাপলে কিছুটা গতি বজায় রাখতেই হবে। প্রথমে মাঝারি গতিতে শুরু করে ক্রমশ বাড়াতে হবে গতি। আবার একটানা দ্রুত গতিতে সাইকেল চালালে চলবে না। কিছুটা দ্রুত গতিতে চালিয়ে আবার কিছুটা বিশ্রাম দিতে হবে শরীরকে। ধীরে ধীরে চালিয়ে যদি ঘাম না ঝরে, তবে তেমন উপকার মিলবে না।

    ৫। শুধু সাইকেল চালানোই নয়, চালানোর পর তিরিশ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে প্রয়োজন অনুসারে কার্বোহাইড্রেট ও প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে। পাশাপাশি, সাইকেল চালানোর সময় ঘামের সঙ্গে অনেকটা পানি বেরিয়ে যেতে পারে। সুতরাং, পান করতে হবে পর্যাপ্ত পানি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ