ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় ট্রলি উল্টে নিহত এক, আহত ১০

    ভোলায় ট্রলি উল্টে নিহত এক, আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বাংলাবাজারে ট্রলি উল্টে ফকরুল (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ শ্রমিক।

    বুধবার (০১ ফেব্রুয়ারি) বাংলাবাজার-বাঘমারা ব্রীজের বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
     
    নিহত ফকরুল দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামের সিরাজের ছেলে। আহতদের ভোলা ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শেখ ফরিদ জানান, বুধবার (০১ ফেব্রুয়ারি) সকালের দিকে একটি ট্রলি ১৭ জন শ্রমিক নিয়ে বাঘমারা ব্রীজের দিকে যাচ্ছিলো। বটতলা এলাকায় এসে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হলেও দুপুরের দিকে ফকরুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

    পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি আটক করেছে এবং ঘটনার তদন্ত করছে বলেও জানান পুলিশের এই পরিদর্শক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ