ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বোরহানউদ্দিনে ককটেল বিস্ফোরণে, বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা

    বোরহানউদ্দিনে ককটেল বিস্ফোরণে, বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। 


    বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মুন্না জানান, মঙ্গলবার রাতে ছাত্রলীগের নেতা–কর্মীদের জরুরি সভা শেষে বাড়ি ফেরার পথে বিএনপির নেতা–কর্মীরা ককটেল বিস্ফোরণ করে। এতে কেউ আহত হয়নি। এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। 

    বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান বলেন, ‘কয়েকজন কমিশনারের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা শহিদ খানের বাড়িতে গিয়ে ককটেল ফাটায়। অথচ সেই ঘটনায় বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। ২০১৮ সালে যেভাবে বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করা হয়, ঠিক সেভাবেই আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে এ মামলা করা হয়েছে।’ 

    বোহরানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় উপজেলার পক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি বোরহানউদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় ১৩ জন বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ