ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • পেটের বাড়তি চর্বি কমাবে যেসব জুস

    পেটের বাড়তি চর্বি কমাবে যেসব জুস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেটের বেড়ে যাওয়া মেদ আমাদের সাধারণ সমস্যা। যার সঙ্গে আমরা প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছি। অস্বাস্থ্যকর খাবার ও ঘুমের অভাবে পেটের চর্বি বাড়তে থাকে। দ্রুত পেটের মেদ কমানোর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে ও মেনে চলতে হবে স্বাস্থ্যকর ডায়েট। এ ক্ষেত্রে পেটের চর্বি কমাতে ম্যাজিকের মতো কাজ করে যেসব জুস-

    পালং শাক: পেটের মেদ কমাতে সাহায্য করে পালং শাকের রস। কারণ, পালং শাকে কম পরিমাণে ক্যালোরি থাকে। তবে বেশি পরিমাণে থাকে ফাইবার, যা পেটের মেদ দ্রুত কমায়।

    শসার রস: শসায় শতকরা ৯৫ ভাগ পানি রয়েছে এবং এটি ভিটামিন কে সমৃদ্ধ। তাই শসার রস অতিরিক্ত মেদ জমতে দেয় না। তাই শরীর সুস্থ রাখতে প্রতিদিন শসার রস পান করুন।

    কিউই ফলের রস: ভিটামিন-সি সমৃদ্ধ কিউই ফল। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। শরীরকে সুস্থ রাখার জন্য সেরা ফল িএই কিউই। পেটের চর্বি কমানো জন্য এর রস খুবই উপকারি।

    লাউয়ের রস: পেটের মেদ কমাতে লাউয়ের উপকারিতা অনেক। এতে ক্যালোরির পরিমাণ কম। তবে পালং শাকের মতোই এই সবজিতে ফাইবার থাকে অফুরাণ, যা পেটের মেদ তাড়াতাড়ি ঝরাতে সাহায্য করে।

    বাঁধাকপির রস: বাঁধাকপিতে অপরিহার্য বেশ কয়েক ধরনের ভিটামিন থাকে। প্রতিদিন বাঁধাকপির রস পান করুন। শরীরের জন্য স্বাস্থ্যকর বাঁধাকপির রস। মেদ কমানোর পাশাপাশি বমি বমি ভাব, হজমের সমস্যাও দূর করে বাঁধাকপির রস।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ